উচ্চশিক্ষার সমস্যা ও সংকট : নীতিহীনতা ও রাজনীতি
Uchho Shikhhar Samasha o Sankat
- লেখক
- ড. নিলয়কুমার সাহা
- প্রকাশক
- বোধিসত্ত্ব প্রকাশনী
বইটির কথা
স্বাধীন ভারতে একাধিক শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষানীতি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার প্রসার এবং মনোন্নয়নে নিশ্চয়ই সদর্থক ভূমিকা পালন করেছে। এই প্রসঙ্গে যে সত্য স্বীকার করতেই হবে তা হল, ৮১তম স্বাধীনতা দিবস অতিক্রান্ত একটি দেশের সরকার তাঁর প্রথম শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে মোট জাতীয় আয়ের ৬ শতাংশ ব্যয় বরাদ্দের লক্ষ্যে আজও পৌঁছতে পারেনি। দীর্ঘ এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনার পাশাপাশি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার প্রতি গভীর মনোযোগী হলেও শিক্ষায় ব্যয় বরাদ্দের প্রশ্নে সব শাসকেরই ব্যর্থতার চিত্র উজ্জ্বল। আগত শততম স্বাধীনতা দিবস উদযাপনের অভিমুখ 'বিকশিত ভারত' ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। অভীষ্ট লক্ষ্য পূরণে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে রাজ্যের সরকার পোষিত মৃতপ্রায় উচ্চশিক্ষা ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটবে, না কি নিশ্চিত গন্তব্যে পৌঁছে যাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই “উচ্চশিক্ষার সমস্যা ও সংকট নীতিহীনতা ও রাজনীতি'-র আত্মপ্রকাশ।
বইয়ের তথ্য
- ISBN
- 9788169311199
- ভাষা
- বাংলা
- প্রকাশক
- বোধিসত্ত্ব প্রকাশনী













