বোধিসত্ত্ব বুকস

গান্ধী ও সুভাষ : বিতর্কের অন্তরালে

Gandhi o Subhas Bitarker Antarale

লেখক
ড. কল্যাণ কুমার সরকার
প্রকাশক
বোধিসত্ত্ব প্রকাশনী

বইটির কথা

গান্ধী ও সুভাষ : বিতর্কের অন্তরালে গ্রন্থটে হল মূলত প্রাক্‌ স্বাধীন ভারতবর্ষের জাতীয়তাবাদী রাজনীতিতে মহাত্মা গান্ধীজী এবং নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভূমিকা ও কর্মপ্রয়াসের মধ্যে বিরোধ ও বিতর্কের একটি সংক্ষিপ্ত অথচ তথ্যনিষ্ঠ দলিল স্বরূপ । বস্তুত এই গ্রন্থে ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলন এবং জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে গান্ধীজী ও নেতাজীর দৃষ্টিভঙ্গী ও কর্মতৎপরতার মধ্যে বিদ্যমান পার্থক্যকে যথাসাধ্য তথ্যসমৃদ্ধভাবে আলোচনা করা হয়েছে । সঙ্গে সঙ্গে নেতাজীর রাজনৈতিক জীবনের প্রতি গান্ধীজীর প্রতিক্রিয়া এবং এর ফলে নেতাজীর কর্ম জীবন তথা জাতীয় মুক্তি সংগ্রামমুখী জীবনের চড়াই-উতরাই-এর তন্নিষ্ঠ আলোচনা করা হয়েছে । আবার ঠিক একই ভাবে গান্ধীজির জাতীয়তাবাদী কর্মকাণ্ড সম্পর্কে এবং স্বয়ং গান্ধীজির ব্যক্তি জীবনের প্রতি । নেতাজির মন, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কেও তথ্যসাপেক্ষ আলোচনা করা হয়েছে এই গ্রন্থে । প্রকৃতপক্ষে ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলন বিষয়ে গান্ধীজির অহিংস আন্দোলন পদ্ধতি এবং নেতাজির সশস্ত্র সংগ্রাম রীতির মধ্যে গড়ে ওঠা হিমালয় সদৃশ বিরোধ ও বিতর্ক অথচ আবার তাঁদের ব্যক্তিজীবনের প্রতি একে অপরের স্নেহ ও শ্রদ্ধার সম্পর্কই হল এই গান্ধী ও সুভাষ: বিতর্কের অন্তরালে-গ্রন্থটের মৌলিক উপজীব্য।

বইয়ের তথ্য

বাঁধাই
হার্ডব্যাক
ভাষা
বাংলা

একই ধরনের আরও বই

১ / ৩

গান্ধী ও সুভাষ : বিতর্কের অন্তরালে

গান্ধী ও সুভাষ : বিতর্কের অন্তরালে
কার্টে যোগ করুন এখনই কিনুন · ₹১৫০